১২ দিনের এক শিশুকে সুস্থ করে বাড়ি পাঠালেন রাজ - The News Lion

১২ দিনের এক শিশুকে সুস্থ করে বাড়ি পাঠালেন রাজ

 


দি নিউজ লায়ন;   জন্মের পর থেকেই হৃদরোগে আক্রান্ত ১২ দিনের শিশুকে সুস্থ করে বাড়ি পাঠালেন রাজ চক্রবর্তী। শিশুটির বাঁ দিকের বদলে ডান দিকে ছোট্ট শিশুর হৃদয় থাকায় শ্বাসকষ্ট হচ্ছিল। ব্যারাকপুর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই শিশুর পরিবার তাঁকে নিয়ে একের পর এক হাসপাতালে ছুটেছেন। কোথাও ভর্তি করাতে পারেন নি। 


গভীর রাতেও হাসপাতালের ধারে অক্সিজেন দেওয়া হয় ওই শিশুকে। অবশেষে কাউন্সিলারের সাহায্য়ে রাজের কানে এসে পৌঁছয় সেই কথা। অনেক রাতে ফোন আসে রাজের কাছে, সেইদিন রাত থেকেই শিশুর জন্য হাসপাতাল খোঁজা শুরু করেন রাজ। শেষে পরের দিন সকালে খোঁজ মেলে হাসপাতালের। শিশুটিকে ভর্তি করে সবরকম চিকিৎসার দায়িত্ব নেন তিনি।      


এই বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন 'আমার কাছে একদিন রাতে এই ফোন আসে, শিশুটির কথা শুনেই মনে হয় খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু হওয়া প্রয়োজন। এর পরই আমি স্বাস্থ্য ভবনের সহযোগিতায় ওকে ভর্তি করি শহরের এক হাসপাতালে। এখন সে সম্পূর্ণ সুস্থ। তাঁর মা-বাবা আমার কাছে নিয়ে এসেছিলেন শিশুকে, ওকে হাসতে দেখে খুব ভাল লেগেছে, ওটাই আমার প্রাপ্তি।'   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.